নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:২৬:০৩
বিশেষ অভিযানে রাজধানীর ভাটারা থেকে ১৬ জন গ্রেপ্তার
বিশেষ অভিযান চালিয়ে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন–মো. হারুন মিয়া (২৫), মো. সাইফুল ইসলাম (৩৬), মো. হানিফ (২৬), মো. হিরা মিয়া (১৯), মো. আশিক মিয়া (২৪), মো. মোবারক (২১), মো. রাজা (১৮), তোফাজ্জল হোসেন (২০), মো. রিফাত (১৮), মো. মহসীন (১৮), আনন্দ চন্দ্র সরকার (১৮), মো. রিয়াজুল ইসলাম (৩২), মো. আতশ (৪২), জমির উদ্দিন (৪০), মো. আশরাফুল আলম (৪৩) ও মো. সুমন (৩৬)।
এন এম নাসিরুদ্দিন বলেন, বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানাধীন বালুরমাঠ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।