কসবা আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ৩ মার্চ ২০২৬ দুপুর ০২:২৪:২০
আখাউড়ায় ১০০ পিস ইয়াবা সহ আটক একজন
মঙ্গলবার (২ মার্চ) ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফের নির্দেশে, সহকারী পুলিশ সুপার জনাব মোঃ নাজমুস সাকিব, কসবা সার্কেল মহোদয়ের দিক-নির্দেশনায় এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জাবেদ উল ইসলাম এর সার্বিক নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে এস.আই পুষন সাহা সঙ্গীয় ফোর্সসহ আখাউড়া থানা এলাকায় নিয়মিত রাত্রীকালিন মোবাইল-৮ নাইট রাত ০২:১০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন মনিয়ন্দ ইউপিস্থ শিবনগর রেল ক্রসিংয়ের দক্ষিণ পাশে ইব্রাহীম ভুইয়ার দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে মাদকদ্রব্য ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ইউনুছ(৫০), পিতা- মৃত মোঃ আলীকে হাতে নাতে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায় উপরোক্ত আলামত জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামিকে অদ্যই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।