মোঃ বাবুল
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৮:৫৪
গুলিস্থানে রাস্তায় কাটা দুই হাত উদ্ধার
রাজধানীর গুলিস্তানে স্টেডিয়াম মার্কটের এক এবং ৪ নম্বর গেটের মাঝামাঝি মার্কেটের সামনের রাস্তার পাশ থেকে এক যুবকের দুটি কাটা হাত উদ্ধার করেছে পুলিশ।
ভুক্তভোগীর দেহের বাকি অংশ উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ। উদ্ধার দুই হাতের আঙুলের ছাপ নিয়ে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। ভুক্তভোগীর নাম ওবায়দুল্লাহ (৩০), বাড়ি নরসিংদীতে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বিষয়টি নিশ্চিত করে বলেন,আজ গুলিস্তানে স্টেডিয়াম মার্কটের সামনের রাস্তার পাশ থেকে দুটি কাটা হাত উদ্ধার করা হয়। আঙুলের ছাপ থেকে তার পরিচয় শনাক্ত হয়েছে। বাকী দেহ উদ্ধারের অভিযান চলছে।