হালুয়াঘাট প্রতিনিধি
প্রকাশ : ৪ মে ২০২৬ সকাল ১০:৫৪:১৪
ধোবাউড়ায় ধান ব্যবসায়ীকে গলা কেটে হত্যা: এলাকায় শোকের ছায়া
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলার বাঘবেড় ইউনিয়নের দিঘীরপাড় খাঁ বাড়ির বাসিন্দা এবং স্থানীয় ধান ব্যবসায়ী দুলাল মিয়াকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে ফেলে রেখে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। ঘাতকরা তাকে জবাই করে ফারুক হাজী সাহেবের ফিশারির পাড়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
নিহত দুলাল মিয়া দিঘীরপাড় এলাকার খাঁ বাড়ির বাসিন্দা এবং পেশায় একজন ধান ব্যবসায়ী ছিলেন। স্থানীয়দের মতে, তিনি অত্যন্ত নম্র ও ভালো মনের মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তার এই অকাল ও নৃশংস মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের মাতম চলছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এই হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত বা কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।
একজন সৎ ও কর্মঠ মানুষকে এভাবে হারিয়ে ফেলা সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা নিহতের আত্মার মাগফিরাত কামনা করছি এবং এই জঘন্য অপরাধের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানন এলাকাবাসী।