নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:২১:১৭
মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান, আটক ১০০
মোহাম্মদপুর ও আদাবর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০০ জনকে আটক করেছে পুলিশ। কিশোর গ্যাং, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের দমনে এই অভিযান পরিচালনা করা হয়।
২৫ ফেব্রুয়ারি বুধবার রাত ১০টা থেকে মধ্যরাত ২টা পর্যন্ত
এ অভিযানে সন্দেহভাজনদের আটক করা হয় বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, মোহাম্মদপুর ও আদাবর এলাকায় কিশোর গ্যাং,
চাঁদাবাজ ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য রোধে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। আইন-শৃঙ্খলা
পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ
কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা, সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন এবং
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা
এ অভিযানে অংশ নেয়।