নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০৭:০০
কিশোরী আমিনার হত্যাকারী একজনও ছাড় পাবে না : খায়রুল কবির খোকন (এমপি)
নরসিংদী সদর উপজেলার মাধবদীর বিলপাড়ে বাবার সামনে থেকে আমিনা নামে এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন নরসিংদী সদর ১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।
বৃহস্পতিবার (২৬ই ফেব্রুয়ারী) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ দাবি জানান তিনি।
খায়রুল কবির খোকন তার পোস্টে বলেন, আমি নরসিংদীর জেলা প্রশাসক এবং সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি, তারা যেন এই জঘন্য হ'ত্যাকা'ণ্ডের সুষ্ঠু তদন্ত করে সকল অপরাধীকে গ্রেপ্তার করেন এবং নি'হতের পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করেন।
তিনি আরও বলেন, আমিনার পরিবার যেন ন্যায়বিচার পায় তা নিশ্চিত করতে আমার সাধ্যের সবটুকু আমি করবো এবং কোনো একজন অপরাধীকেও ছাড় দেওয়া হবে না।