হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬ সকাল ১১:৪৩:৪০
হাতিয়ায় কোরআনের আলো ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় কোরআনের আলো ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে হাতিয়ার বিভিন্ন এলাকার প্রায় ১০০ জন হাফেজে কোরআন অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে মোট ৮৬ হাজার টাকা, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
প্রতিযোগিতাটি চারটি বিভাগে আয়োজন করা হয়। বিভাগগুলো হলো—পাঁচ পারা, ১০ পারা, ২০ পারা ও ৩০ পারা। প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী তিনজন করে মোট ১২ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।
তাদের হাতে নগদ অর্থের পাশাপাশি সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। চারটি বিভাগের বিজয়ীদের জন্য মোট ৮৬ হাজার টাকার পুরস্কার নির্ধারণ করা হয়।