শাহপরান, কসবা-আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬ রাত ১১:০৬:২৪
কালবৈশাখীর তাণ্ডব: কসবা থানা পুলিশের তৎপরতায় দ্রুত সচল হলো সড়ক যোগাযোগ
আকস্মিক কালবৈশাখী ঝড়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকায় জনজীবনে সাময়িক বিঘ্ন ঘটে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১১টা পর্যন্ত প্রবল দমকা হাওয়ায় বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়ে সড়কের ওপর চলে এলে কসবা–কুটি চৌমুহনী ও কসবা–সায়দাবাদ সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
ঝড়ের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কসবা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের সহায়তায় তারা সড়কে পড়ে থাকা গাছপালা অপসারণে কাজ করে।
সম্মিলিত ও দ্রুত উদ্যোগের ফলে স্বল্প সময়ের মধ্যেই দুইটি গুরুত্বপূর্ণ সড়ক পুনরায় যান চলাচলের উপযোগী করা সম্ভব হয়। এতে করে জনদুর্ভোগ দ্রুত লাঘব হয়।
এ ধরনের তাৎক্ষণিক ও সমন্বিত পদক্ষেপে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।