নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ মার্চ ২০২৬ দুপুর ১২:২২:১৬
হবিগঞ্জে আসবাবপত্রবোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায়, নিহত ৪
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডোবায় পড়ে ৪ জন নিহত হয়েছেন।
২২ মার্চ রোববার ভোরে বাসার আসবাবপত্রবোঝাই একটি ডিআই পিকআপ অন্য একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় ডোবায় পড়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ উদ্ধার করে।
এরই মধ্যে ৩ জনের পরিচয় মিলেছে। তারা হলেন- পিকআপ চালক সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার ইব্রাহিম মিয়া, কিশোরগঞ্জের আছমা আক্তার ও তার ছেলে সজিব (১২)। অপরজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে তিনি আছমার স্বামী।
বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, নিহতরা সবাই পিকআপের যাত্রী ছিলেন। নিহত ৩ জনের পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে।