জাহাঙ্গীর আলম, নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ দুপুর ০২:৪২:০০
জুলাই-আগস্টের অভ্যুত্থানের স্মরণে নেত্রকোনায় স্মরণ সভা অনুষ্ঠিত
জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ এবং আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে স্মরণ সভা।
১৬ জুলাই বৃহস্পতিবার দুপুরে ছোটবাজারস্থ বিএনপির দলীয় কার্যলয়ে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা ২ সদর ও বারহ্রাটা আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।
জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সভাপতি ও পরিষদের প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নুরু।
এছাড়াও উপস্থিত ছিলেন নেত্রকোনা পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু,নেত্রকোনা সদর উপজেলা বিএরপির সাধারণ সম্পাদক তাজউদ্দিন ফারাস সেন্টু,নেত্রকোনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেনসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নের্তবৃন্দ।
স্মরণ সভায় বক্তারা বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
বক্তারা আরও বলেন গণতান্ত্রিক মূল্যবোধ মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়েই শহীদদের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশ গঠনের কাজে এগিয়ে আসার আহ্বান জানান তারা।