রংপুর, পীরগাছা উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬ সকাল ১০:১২:২২
পীরগাছায় ভিজিএফ বণ্টনে অনিয়মের অভিযোগ, প্রশাসকের নামে ৩৭৭ স্লিপ
রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নে ভিজিএফের চাল বণ্টনে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, ইউনিয়নের প্রশাসক বিজয় কুমার নিজের নামেই নিয়েছেন ৩৭৭টি ভিজিএফ স্লিপ। অথচ আশ্রয়কেন্দ্রে বসবাসকারী ভূমিহীন ও হতদরিদ্র অনেক পরিবার কোনো স্লিপ পাননি।
বিষয়টি নিয়ে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।