নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬ রাত ০৬:২২:২৫
বাংলা নববর্ষ আমাদের জাতীয় জীবনের এক আলোকিত ও আনন্দময় উৎসব: ড.খন্দকার মারুফ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং সুপ্রীম কোর্টের আপীল বিভাগের আইনজীবী ড.খন্দকার মারুফ হোসেন বলেছেন, ‘বাংলা নববর্ষ আমাদের জাতীয় জীবনের এক আলোকিত ও আনন্দময় উৎসব। নতুন বছর মানেই অতীতের সব ব্যর্থতা, জ্বরাজীর্ণতা পেছনে ফেলে নতুন উদ্দীপনা ও উৎসাহে গতিশীল কর্মপ্রবাহে সুন্দর, সমৃদ্ধ আগামী নির্মাণ করার কাজে ব্যস্ত হওয়া।’
তিনি আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) নতুন বাংলা বছর-১৪৩৩ উপলক্ষে দাউদকান্দি উপজেলা প্রশাসন ও পৌর বিএনপি আয়োজিত পৃথক দু'টি আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এইসব কথা বলেন।
ড.খন্দকার মারুফ কুমিল্লা-১ আসনের দাউদকান্দি ও মেঘনা উপজেলাবাসী, দেশবিদেশে অবস্থানরত বিএনপির অগণিত নেতাকর্মী,সমর্থক,শুভানুধ্যায়ীসহ প্রিয় দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান এবং ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় সবাইকে অভিনন্দন জানান।
তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানিয়ে বলেছেন, উৎসবে কোনো বৈরিতা, দ্বন্দ্ব থাকবে না, প্রাণ-প্রাচুর্য্যে সঞ্চারিত হবে সবার হৃদয়। উৎসব আমাদের সংহতিরও অনন্য প্রতীক। পহেলা বৈশাখ থেকেই শুরু হয় নতুন বছরকে বরণ করে নেওয়ার আকূলতা।’
দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক বর্ণাঢ্য বিশাল বৈশাখী শোভাযাত্রার নেতৃত্ব দেন ড.খন্দকার মারুফ হোসেন। এইসব অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম এ লতিফ ভূইয়া, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব জসিমউদ্দিন আহমেদ, যুগ্ম আহবায়ক এনামুল হক সফর তালুকদার, দাউদকান্দি পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, সদস্য সচিব কাউসার আলম সরকার, দাউদকান্দি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ মাহামুদ,কুমিল্লা উত্তর জেলা যুব দলের সাবেক সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভুইয়া, দাউদকান্দি পৌর যুব দলের আহবায়ক শরীফ চৌধুরী, সিনিয়র যূগ্ম আহবায়ক গোলাম মহিউদ্দিন, দাউদকান্দি উপজেলা যুব দলের সদস্য সচিব রোমান খন্দকার, দাউদকান্দি উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক রিমন খন্দকার প্রমুখ।