বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৮:২৪
ঐতিহ্যবাহী বেনাপোল বলফিল্ড মাঠকে ঈদগাহে রূপান্তরের উদ্যোগ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন
ঐতিহ্যবাহী বেনাপোল বলফিল্ড মাঠকে ঈদগাহ ময়দানে রূপান্তরের প্রস্তাব বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক, বর্তমান শিক্ষার্থী এবং বেনাপোল ক্রীড়া সংস্থা (BKS)।
মঙ্গলবার রাতে বেনাপোল বাজারস্থ একটি মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শতবর্ষের ঐতিহ্যবাহী এ মাঠটি শুধু একটি খেলার মাঠ নয়—এটি বেনাপোলের ক্রীড়া, সংস্কৃতি ও সামাজিক চেতনার কেন্দ্রবিন্দু।
এখানে নিয়মিত ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, স্কুল টুর্নামেন্ট ও সামাজিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী প্রতিনিধি। তিনি বলেন, “বলফিল্ড মাঠটি আমাদের শৈশব-কৈশোরের স্মৃতিবিজড়িত। প্রজন্মের পর প্রজন্ম এখানে খেলাধুলার মাধ্যমে বেড়ে উঠেছে। মাঠটি ঈদগাহে রূপান্তর করা হলে এলাকার ক্রীড়াঙ্গন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।