মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার থেকে
প্রকাশ : ৫ মার্চ ২০২৬ সকাল ১১:৪৬:৩৬
রাজনগরে নিহত তারেকের বাড়িতে এমপি নাসের রহমানের সহধর্মিণী রেজিনা নাসের
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ঘরগাঁও গ্রামে নির্মমভাবে নিহত তারেকের পরিবারের পাশে দাঁড়াতে তার বাড়িতে ছুটে যান মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমানের সহধর্মিণী ও জেলা বিএনপির সাবেক সহ সভাপতি রেজিনা নাসের।
৪ মার্চ বুধবার তিনি শোকাহত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। শোকাহত পরিবারকে সান্ত্বনা, পাশে থাকার আশ্বাস বিএনপি নেতাদের।
রেজিনা নাসের বলেন, এমন মর্মান্তিক ঘটনা কোনোভাবেই কাম্য
নয়। শোকাহত পরিবারের এই দুঃসময়ে পাশে থাকার আশ্বাস দেন তিনি।
তার সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য
শ্যামলী সূত্রধর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্বাস আলী মাস্টার, সিনিয়র যুগ্ম
সম্পাদক জাহাঙ্গীর আলম, রাজনগর সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির
সাবেক প্রচার সম্পাদক আব্দুল কাইয়ুম বকুল, সদর ইউপি বিএনপির সভাপতি ময়নুল ইসলাম মাল্লুমসহ
বিএনপির নেতাকর্মীরা।
এ সময় নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ
করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।