নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৪ মার্চ ২০২৬ রাত ০৭:১৪:১১
আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
তবে বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও বন্দর, কাস্টমস হাউজ ও আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
বন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতে দোল পূর্ণিমা (হোলি) উপলক্ষে সরকারি ছুটি থাকায় একদিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়েছে।
এ কারণে সিঅ্যান্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক ও ট্রাকচালকেরা নিজ নিজ এলাকায় চলে গেছেন।
আখাউড়া স্থলবন্দর ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন এবং আগরতলার ‘ইন্দো-বাংলা এক্সপোর্টার-ইমপোর্টার কমিউনিকেশন সেন্টার’-এর নেতারা জানান, বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে ত্রিপুরায় মাছ রপ্তানির মধ্য দিয়ে পুনরায় পুরোদমে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।