খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ৫ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২৩:২৪
জ্বালানি অপচয় না করে রাজনৈতিক কর্মসূচি পালনের আহ্বান প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, বর্তমানে দেশে জ্বালানি সংকট চলছে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক লংমার্চ, শোডাউন কিংবা বড় ধরনের কর্মসূচিতে অতিরিক্ত যানবাহন ব্যবহার করে জ্বালানি অপচয় করা উচিত নয়।
শনিবার (৫ সেপ্টেম্বর ) কুষ্টিয়ার খোকসা উপজেলা ও থানা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
রাজনৈতিক দলগুলোর প্রতি জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি কর্মসূচির কারণে যেন সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি না হয়, সেদিকেও নজর দেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।