শাহপরান, কসবা-আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
প্রকাশ : ৮ এপ্রিল ২০২৬ রাত ০৯:৩৪:৪১
কসবা মহিলা ডিগ্রি কলেজে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ার কসবা মহিলা ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল ২০২৬) আয়োজিত এ মেলার উদ্বোধন করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার ও কলেজের সভাপতি সামিউল ইসলাম। উদ্বোধন শেষে তিনি মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ঘুরে দেখেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
মেলায় কসবা উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের অংশগ্রহণে মোট ১৬টি স্টল প্রদর্শিত হয়। শিক্ষার্থীদের তৈরি সৃজনশীল ও উদ্ভাবনী প্রকল্পগুলো দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল কবির, কসবা থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি এবং প্রযুক্তি বিষয়ে আগ্রহ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।