নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১ নভেম্বর ২০২৬ রাত ০৭:৩৪:৫৪
নেত্রকোণায় জিয়া সাংস্কৃতিক সংগঠনের জেলা কমিটি ঘোষণা
নেত্রকোণায় বাংলাদেশে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
গত শুক্রবার (৩০ অক্টোবর) জিসাসের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গুলদার ইভা ও সাধারণ সম্পাদক, সাবেক ফুটবলার খ.ম. জাহাঙ্গীর স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে নেত্রকোণা জেলা শাখার নবগঠিত কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে জেলার বিভিন্ন থানা, উপজেলা ও পৌরসভা শাখার কমিটি অনুমোদনের ক্ষমতা প্রদান করা হয়েছে।
নবগঠিত জেলা কমিটির গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সভাপতি হিসেবে ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাদিউল ইসলাম (শুভ), সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সাজারুল খাঁন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন (সুমন), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম খাঁন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আকবর হোসেন তালুকদার।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোহাম্মদ আব্দুল হেলিম ভূঁইয়া (কেন্দুয়া), মোহাম্মদ জুয়েল তালুকদার (মদন), মোহাম্মদ নিরব দেওয়ান (মদন), মাহবুব আলম কাজল (বারহাট্টা), মোহাম্মদ হাবিবুর রহমান (নেত্রকোণা সদর), মোহাম্মদ মনোয়ার হোসেন (তপু) (বারহাট্টা), কখন আমিন তালুকদার (মদন), মোহাম্মদ আলী নূর (কলমাকান্দা), মোহাম্মদ সোয়েব উদ্দিন রানা (জয়পাশা), মোহাম্মদ আবুল কালাম আজাদ (খালিয়াজুরী), মোহাম্মদ মামুন মিয়া (মোহনগঞ্জ) ও মোহাম্মদ আব্দুর (আল মামুন) (মদন)।
এ ছাড়া কমিটির অন্যান্য পদে রয়েছেন রাসেল মিয়া, আল আমিন পাশা চৌধুরী, নুরুল আমিন, আজিজুল হক (কাজল), রায়হান মিয়া, বকুল মিয়া, বাবলু মিয়া (বারহাট্টা), জুয়েল, রুহুল আমিন (আটপাড়া), আল আমিন, জুয়েল মিয়া (নেত্রকোণা সদর), মানিক মিয়া, জাহের মিয়া, পারভেজ রানা, রাসেল খাঁন (মোহনগঞ্জ) ও মনিরুজ্জামান ভূঁইয়া (কেন্দুয়া)। তারা সাংগঠনিক, দপ্তর, আইনবিষয়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।
নারী ও শিশু বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোছা. সবিনা আক্তার, মোছা. সাবিকুন নাহার, মোছা. ফারজানা আক্তার ও মোছা. জাহেরা বেগম (নেত্রকোণা সদর)। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মোছা. মোনেছা আক্তার।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।