পীরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৮:৫৭
পীরগঞ্জে ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্থানীয় ব্যবসায়ীগণের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে খনগাঁও ইউনিয়নের লোহাগড়া বাজার এলাকায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।
এ সময় আরও বক্তব্য দেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন প্রামাণিক, উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ নাজমুল হাসান, খনগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহীদ হোসেন, খনগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোলেমান আলী, ইউনিয়ন টিসিপি ডিলার রাসেল,বাজার সভাপতি আশরাফ আলী, সম্পাদক ইসলামুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় ব্যবসায়ীগণ।