দাউদকান্দিতে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ মার্চ ২০২৬ রাত ০৯:৪৪:৩১
জনগণের ভাগ্যোন্নয়নে বিএনপি সরকারের নেতৃত্বের কোনো বিকল্প নেই: এম.এ লতিফ ভূইয়া
'জনগণের ভাগ্যোন্নয়নে বিএনপি সরকারের নেতৃত্বের কোন বিকল্প নেই'- বলে মন্তব্য করেছেন বিশিষ্ট সমাজসেবী ও দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম.এ লতিফ ভূঁইয়া।
তিনি বলেন,বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার ক্ষমতায় এসে মাত্র এক মাস সময়ে 'ফ্যামিলি কার্ড' বিতরণ এবং 'খাল খনন কর্মসূচী' উদ্বোধনসহ বহু যুগান্তকারী পদক্ষেপ ও সিদ্ধান্ত গ্রহণ করেছেন। শীঘ্রই তিনি 'কৃষক কার্ড' উদ্বোধন করবেন। এই কার্ডের মাধ্যমে একজন কৃষক স্বল্প খরচে অতিরিক্ত ফসল উৎপাদন করতে বহুবিধ সুবিধা পাবেন। প্রধানমন্ত্রীর এমন জনগুরুত্বপূর্ণ উদ্যোগ ও গতিশীল নেতৃত্ব দেখে জনগণ অত্যন্ত আশাবাদী হয়ে উঠেছে। মানুষ মনেপ্রাণে বিশ্বাস করছে, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের দু:শাসনে নিষ্পেষিত জাতির মহানায়ক হয়ে তিনি রাষ্ট্রের হাল ধরেছেন। তারেক রহমানই দ্রুত বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ জাতি হিসাবে গড়ে তুলতে সক্ষম হবেন।
এম.এ লতিফ ভূইয়া আজ শনিবার (২২ মার্চ) দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নের চর চারিপাড়ায় 'হিলফুল ফুযুল ইসলামী যুব সংগঠন' আয়োজিত ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের সংবিধানে 'বিসমিল্লাহির রাহমানির রাহিম' সংযোজন করে ইসলাম ধর্মকে সবকিছুর ঊর্ধ্বে স্থান করে দিয়েছেন। পবিত্র ইসলাম ও আলেম ওলামাদের প্রতি বিএনপি সর্বদাই গভীর শ্রদ্ধাশীল। বিএনপি সরকার যখনই ক্ষমতায় থাকে পবিত্র ইসলাম ধর্ম,ধর্মীয় প্রতিষ্ঠান এবং আলেম ওলামা মাশায়েখগণ নিরাপদ থাকে। নির্বিঘ্নে ধর্মীয় সকল আচার অনুষ্ঠান পালন করতে পারে।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সংগঠন থেকে প্রধান অতিথি এম.এ লতিফ ভূঁইয়াকে সন্মামনা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে দর্শক-শ্রোতাগণ আগামী দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে এম.এ লতিফ ভূঁইয়াকে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার জন্য অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেছেন।
সভায় প্রধান আলোচক ছিলেন আল্লামা আবদুল কুদ্দুস ফারুকী,বিশেষ আলোচক মাওলানা জাকির সালেহ্ আরমানী ও বিশেষ অতিথি মাওলানা তাফাজ্জল হোসাইন গয়েশপুরী। আয়াজক সংগঠনের সভাপতি মাওলানা মুহাম্মদ ইজহারুল ইসলামের সভাপতিত্বে অতিথি ছিলেন, জিংলাতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলাউদ্দিন সরকার, সিনিয়র সভাপতি মো. কফিলউদ্দিন ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, জিংলাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.জহিরুল ইসলাম রনি,বিএনপি নেতা মো.মনির হোসেন, মো.মজলিস মিঞা এবং জাহিদ আলম সওদাগর প্রমুখ
প্রধান অতিথি লতিফ ভূইয়া আরও বলেন, এটিই আজ প্রমাণিত সত্য। জনগণের ভোটে ক্ষমতায় এসে তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশকে দ্রুত এগিয়ে নিচ্ছে। চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারের অবস্থান 'জিরো টলারেন্স'। অপরাধ ও অপরাধীর মূলোৎপাটন করা হবে। আইনের শাসন, প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করা হবে। আমরা গড়ে তুলবো- একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ। যেখানে মানুষ জান-মালের নিরাপত্তা পাবে, শান্তিপূর্ণভাবে বসবাস করবে। আগামী দিনে একটি উন্নত ও সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে বিএনপি জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ।
তিনি বলেন, সরকার পরিচালনায় বিএনপির গৌরবোজ্জ্বল অতীত অভিজ্ঞতা ও সুনাম রয়েছে,যা অন্য রাজনৈতিক দলের নেই। বিএনপি পরীক্ষিত খাঁটি দেশপ্রেমিক গণতান্ত্রিক দল। মানুষ বিএনপির উপরই বেশি ভরসা করে। ধানের শীষের দল যখনই ক্ষমতায় থাকে, জনগণ অনেক বেশি উচ্ছ্বসিত থাকে।