কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৬ বিকাল ০৪:৩০:১৩
বর্তমান সরকার নদী ভাঙন রোধে কাজ করছে: এমপি খোকন তালুকদার
শুক্রবার সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার বাশগাড়ী ইউনিয়নের খুনেরচর নতুন বাজার এলাকায় নদী ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি খোকন তালুকদার বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছেন। জনগণের কল্যাণে বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি নদী ভাঙনের মতো দুর্যোগ মোকাবিলায়ও সরকার গুরুত্ব দিচ্ছে।”
তিনি আরও বলেন, “আমার নির্বাচনী এলাকায় যেসব স্থানে নদী ভাঙনের ঝুঁকি রয়েছে, সেসব এলাকায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে। খুনেরচর এলাকায় ভাঙনের খবর পাওয়ার পর আমি নিজে পরিদর্শন করেছি এবং দ্রুত কাজ শুরু করার উদ্যোগ নিয়েছি। এ মাসের মধ্যেই প্রয়োজনীয় জরুরি তহবিলের ব্যবস্থা করে অন্যান্য ঝুঁকিপূর্ণ এলাকাতেও ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফিন, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, যুবদল নেতা মামুন শিকদারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।