কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:৩৯
নাইটবিল ও ছুটির টাকার দাবিতে শ্রমিকদের কর্মবিরতি
গাজীপুরে একটি পোশাক কারখানার শ্রমিকরা নাইটবিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে কর্ম-বিরতি পালন করছেন।
২৫ ফেব্রুয়ারী বুধবার দুপুর ১২ টার সময় মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় অবস্থিত রিপন নীট ওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা এ কর্মবিরতি শুরু করেন।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানাযায় নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে শ্রমিকরা আজ দুপুর ১২ টাকা থেকে কর্মবিরতি শুরু করে। এর পর শ্রমিকরা এসেম্বলিতে এসে অবস্থান নেয়। শ্রমিদের দাবি নাইট বিল বাৎসরিক ছুটির টাকা পরিশোধ করতে হবে। তা না হলে কাজ করবেনা।
রিপন নীট ওয়্যার লিমিটেড এর প্রশাসনিক কর্মকর্তা সাদ্দাম হোসেন জানান,দুই মাসের নাইট বিলের টাকা ডিউ আছে। কর্তৃপক্ষ আগামী মাসের ৩ তারিখে দেওয়ার কথা বলেছে। কিন্তু শ্রমিকরা না মেনে কর্মবিরতি শুরু করে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বলেন, শ্রমিকরা কারখানার ভেতর অবস্থান করছেন। আঞ্চলিক সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।