পীরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ রাত ০৮:৪১:০৩
পানিতে ডুবে নিহতদের পরিবারে ২৫ হাজার টাকা সহায়তা প্রদান
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পনিতে ডুবে নিহত পরিবারকে ২৫ হাজার টাকা সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন।
রবিবার বিকেলে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতাধীন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অর্থায়নে আকাশীল গ্রামে এই অর্থ সহায়তা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, কোষারানীগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা কৃষক দলের সেক্রেটারি মেহেদী হাসান রাসেল, ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমাম মিঠু সহ আরো অনেকে।
উল্লেখ্য গত ৩১ শে জুলাই উপজেলার আকাশীল গ্রামের লিপন আলী নামে এক যুবক নদীতে টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে তার মৃত্যু হয়।