এস এম নওরোজ হীরা, বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬ দুপুর ০১:১৯:১৪
ঈদের নতুন জামা কিনতে গিয়ে শিশু নিহত
ঈদের নতুন জামা কিনতে যাবার পথে বাকেরগঞ্জ চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠী এলাকায় সড়ক দুর্ঘটনায় সাঈদ (৪) নামের এক শিশু নিহত হয়েছে।
জানা গেছে, কর্ণকাঠী লেচুর দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ বিরাজ করছে এবং দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।