হাবিব রহমান.জামালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬ সকাল ১১:১৪:৫৫
জামালগঞ্জে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
সুনামগঞ্জের জামালগঞ্জে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে রুপাবালী গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম-আবু সালেক(২০)। তিনি উপজেলার সাচনাবাজার ইউনিয়নের রুপাবালী গ্রামের আবুল কালামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,বৃষ্টি দেখে বাড়ির সামনে মাঠ থেকে গরু আনতে যায় আবু সালেক। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। প্রায় ঘণ্টাখানেক পর আশপাশের লোকজন তাকে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করলে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার করে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) বন্দে আলী জানান,আমি শুনেছি একটি ছেলে মাঠ থেকে গরু আনতে গিয়ে মাঠে বজ্রপাতে পতিত হয়েছে। পুলিশ পাঠানোর ব্যবস্থা করছি।