কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬ রাত ০৭:০৭:৩১
কোটালীপাড়ায় স্নান উৎসব উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের মান্দ্রা গ্রামে অবস্থিত বিশ্ব শুক সেবাশ্রমে বার্ষিক মহাউৎসব ও ব্রহ্মপুত্র স্নানকে ঘিরে স্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে।
উৎসব উপলক্ষে অসুস্থ হয়ে পড়া ভক্তদের জন্য আয়োজন করা হয় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প। গত বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলা এ ক্যাম্পে আগত ভক্তদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. বিজন হালদার, শংকর ঢালী, লিটন বাড়ৈ, আমিনুর শেখ, হোমিওপ্যাথি চিকিৎসক ডা. রুবেল কাজী (মেডিকেল অফিসার, গোপালগঞ্জ হোমিওপ্যাথিক কলেজ ও হাসপাতাল), ডা. বিবেকানন্দ বিশ্বাস (প্রভাষক, গোপালগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল), ডা. ডেইজি কীর্তনিয়া (এম.এ-ডিএইচ, এমএস) এবং ডা. শিশির মজুমদার।
চিকিৎসা কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করেন শচীন্দ্র নাথ মল্লিক, নিপুণ মণ্ডল, পলাশ ঢালী (গিরিশ), রেজাউল করিম, নির্মল হালদার, রাধাগঞ্জ ইউপি সদস্য মাহবুব শেখ, অসীম রায়, তপন মধু ও অমল বিশ্বাসসহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা।
উৎসবে আগত ভক্তরা বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। আয়োজকদের মতে, ধর্মীয় এই উৎসবকে ঘিরে আগত মানুষের সেবায় এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।