কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৬:৪২:২৪
কাশিমপুর মহিলা কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে আজ বিকাল ৫:১২ মিনিটে কারামুক্তি পেয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকা।
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সকল কাগজ পত্র যাচাই বাছাই পর তাকে মুক্তি দেওয়া হয়।
জানা যায়, প্রতারণার এক মামলায় বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছেন হাইকোর্ট।
গত রোববার বিদিশার করা জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. খায়রুল আলম এবং বিচারপতি মো. রফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিনের এই আদেশ দেন।
উল্লেখ্য ব্যবসায়ী মোশাররফ হোসেন ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি মামলাটি দায়ের করেন। মামলার এজাহার অনুযায়ী, বাদী ঢাকার মিরপুর-১০ এলাকার স্যানিটারি পণ্যের একজন আমদানিকারক ও ব্যবসায়ী।