নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২ মার্চ ২০২৬ রাত ০৬:১৬:৫২
ছাতকে চুরি মামলায় ৭ জন গ্রেফতার, উদ্ধার ৩ মোবাইল ফোন
সুনামগঞ্জের ছাতকে চুরি মামলার ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে ছাতক থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ২ মার্চ দায়ের করা মামলা নং-০৩(০৩)২০২৬, ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোডের তদন্ত চলাকালে প্রাপ্ত তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়। পরবর্তীতে প্রাথমিক তদন্তে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাদের গ্রেফতার দেখানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. জামিরুল (২৫), মো. কাজল মিয়া (৩০), আচরব আলী (৩৪), মো. রাজ্জাক (২৫), মো. জাহিদ হাসান (২২), মো. মারুফ (২৮) ও মিলন মিয়া (৪০)। তাদের সবার বাড়ি ছাতক থানার বিভিন্ন এলাকায়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে উদ্ধার করা মোবাইল ফোনগুলো আলামত হিসেবে জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে চুরির ঘটনায় তাদের সম্পৃক্ততা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “অপরাধ দমনে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। চুরি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”
গ্রেফতারকৃতদের আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে।