নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৪:৫৭
নোয়াখালীতে তেলবাহী ট্রাক দোকানে, নিহত ২
নোয়াখালীর কবিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী ট্রাক দোকানে ঢুকে পড়ে। এ ঘটনায় দোকানে থাকা দুইজন নিহত হয় ও আরও তিনজন আহত হয়। তবে তাৎক্ষণিক আহত ও নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
২০ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজামুল উদ্দিন ভুঁইয়া। এর আগে সকাল সাড়ে ১০টায় উপজেলার ট্রান্সমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ওসি বলেন, নোয়াখালীর সোনাপুর থেকে কবিরহাট যাওয়ার পথে ট্রান্সমিটার এলাকায় তেলবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ঢুকে পড়ে এতে দুইজন নিহত হন। তারপর সড়ক অবরোধ করে এলাকাবাসী। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।