রুহুল আমিন কিবরিয়া:বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ২ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৪০:৫৩
ভর্তি শিশুদের মধ্যে ৯০ শতাংশই টিকা নেয়নি
রাজশাহী বিভাগের তিন জেলার হাসপাতালে ‘হামের’ সংক্রমণ বেড়েছে। বগুড়া ও নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় হামের উপসর্গ নিয়ে অনেক শিশু ভর্তি হয়েছে। হাসপাতালের তথ্য অনুযায়ী, ভর্তি হওয়া অধিকাংশ শিশুই টিকা নেয়নি।
স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, বগুড়ায় ১২ জন এবং নওগাঁয় ৮ জনের দেহে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। এছাড়াও গত ৩১ মার্চ পর্যন্ত নওগাঁয় হামের ৮১টি সন্দেহভাজন শিশু শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, আক্রান্ত শিশুদের মধ্যে বেশিরভাগের বয়স পাঁচ বছরের নিচে। আক্রান্তদের মধ্যে প্রায় ৯৫ শতাংশ শিশুই টিকা নেয়নি।
চিকিৎসকরা জানান, হাসপাতালে ভর্তি হওয়া অধিকাংশ শিশুর শরীরে জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া ও চোখ লাল হওয়া—এসব উপসর্গ দেখা যাচ্ছে। এছাড়া অনেক শিশুর শরীরে ফুসকুড়িও দেখা দিয়েছে।
হামের সংক্রমণ
দুই জেলার ২০ জনের দেহে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। বগুড়ায় হামের উপসর্গ নিয়ে এক শিশু মারা গেছে
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা আরও জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন আরও অনেক শিশু রয়েছে।
চিকিৎসকরা বলছেন, হামের টিকা না নেওয়া শিশুদের ঝুঁকি বেশি। তাই অভিভাবকদের নিয়মিত টিকাদান কর্মসূচিতে শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।