নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৯:০৭
নেত্রকোনায় অবৈধভাবে আনা ভারতীয় ফুসকাসহ আটক ৪
নেত্রকোনা সদর উপজেলার বাহিরচাপড়া এলাকার নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের ১ নং গেটের পাশে পুলিশের অভিযানে নীল রঙ্গের একটি টাটা এসি গাড়িতে তল্লাশী চালিয়ে ৪২টি প্লাস্টিকের বস্তায় অবৈধভাবে আনা ২১০০ কেজি ফুসকাসহ চারজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর)দিবাগত রাতে সদর উপজেলার বাহিরচাপড়া এলাকার নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের ১ নং গেটে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন, মোহনগঞ্জ উপজেলার নোহাস পশ্চিমপাড়া এলাকার মোক্তার হোসেনের ছেলে সুমন মিয়া (২৬), নেত্রকোনা পারলা এলাকার বাবুল মিয়ার ছেলে সামাদ আহম্মেদ তপু (২৯), নেত্রকোনা দড়িজাগি এলাকার মোখলেছ মিয়ার ছেলে ইয়াসিন (২৩) এবং পূর্বধলা উপজেলার ভবের বাজার মধ্যপাড়ার আব্দুল রাজ্জাকের ছেলে আলম মিয়া (২৪) ।
নেত্রকোনা থানার ইনর্চাজ (ওসি) আবুল খায়ের বলেন, চেকপোস্টে দায়িত্বে থাকা এস আই মাহমুদুল হাসানের নের্তত্বে একটি টাটা এসি গাড়িতে তল্লাসি চালিয়ে অবৈধভাবে আনা ভারতীয় ফুসকাসহ চারজনকে আটক করা হয়।
তিনি বলেন, আটকদের বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি( ১) ধারায় নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।