মো. আলমগীর হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১ নভেম্বর ২০২৬ রাত ০৭:১৩:৪৭
নবীনগরে জাতীয় যুব দিবস পালিত
দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) বেলা সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান।
উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন খান টিটু, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু ও দেলোয়ার হোসেন সোহেল, নবীনগর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসিবুল হাদিছ শাহীন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শুকুর খান, নবীনগর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক জাবেদুল ইসলাম জাবেদ ও খন্দকার আইটির কর্ণধার আলমগীর হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন যুবক ও যুবতি উদ্দ্যেক্তরা উপস্থিত ছিলেন। পরে যুবকদের স্বাবলম্বী করে গড়ে তুলতে যুবক ও যুবতি উদ্দ্যেক্তাদের এক লক্ষ টাকা করে যুব ঋণের চেক বিতরণ করা হয়।