কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১২ মে ২০২৬ সকাল ১০:১১:৪৮
গাজীপুরে মাদকবিরোধী অভিযানে আটক ১০
গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুরে পুলিশের বিশেষ মাদক বিরোধী অভিযানের ১০ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৫৫ গ্রাম হেরোইন ও তিন পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সোমবার (১১ মে) সন্ধা পৌনে সাতটার দিকে কাশিমপুর থানার মাধবপুর ও রওশন মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
আটুককৃতরা হলেন নাদিম হোসেন দিপু, ছবি খাতুন, রুপা বেগম, বিমলা, সুফিয়া, জহুরা খাতুন, জেসমিন আক্তার সুরভী, রিমা বেগম, খাদিজা আক্তার খোদেজা ও ডালিয়া।
সোমবার রাত ১১ টার সময় জিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর) বিভাগের স্বাক্ষরিত একপ্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়
কোনাবাড়ী জনের সহকারী পুলিশ কমিশনার এর নেতৃত্বে কাশিমপুর থানা পুলিশের একটি বিশেষ টিম দীর্ঘদিন ধরে চলা মাদক কারবারের বিরুদ্ধে অভিযান চালায়।
অভিযানে অংশ নেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জসহ এস আই সজীব দেবনাথ, মোঃ রাশেদুল হক সরকার, সুমন খান এসআই, মোঃ আব্দুল লিটন, ফারুক হোসেন, এ এস আই সোহান, সাইদ হোসেন, এস এম আরিফ ও এমরান হোসেনসহ সঙ্গীয় ফোর্স ।
পুলিশ জানায় অভিযানে মাধবপুর ও রওশন মার্কেট এলাকায় বিভিন্ন স্থানে একযোগে তল্লাশি চালিয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ হেরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়।
জিএমপি সূত্র জানায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতে পাঠানো হবে। এছাড়াও এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের সনাক্তে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।