পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১২ মে ২০২৬ রাত ১০:২৮:৫১
নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ ধরায় তিন ট্রলার মালিককে জরিমানা
গত ১১ মে বিকেল ৪টা থেকে ১২ মে দুপুর ২টা পর্যন্ত রাঙ্গাবালীর সাগর মোহনায় এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রাঙ্গাবালীর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী।
সরকারের নির্দেশনা অনুযায়ী, চলতি বছরের ১৫ এপ্রিল থেকে আগামী ১১ জুন পর্যন্ত সমুদ্রে সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ রয়েছে। মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে প্রতিবছর এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
অভিযান চলাকালে বিপুল পরিমাণ অবৈধ জালও জব্দ করা হয়। পরে ফুলখালী স্লুইস ঘাটে জনসম্মুখে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ অভিযানে সহযোগিতা করে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের আউট পোস্ট রাঙ্গাবালী এবং চরমোন্তাজ ফাঁড়ি নৌ-পুলিশ।