মো. ওয়াজেদ আলী সিনিয়র গাইবান্ধা জেলা প্রতিনিধি
প্রকাশ : ৯ মে ২০২৬ রাত ০৯:৫০:৪৮
গোবিন্দগঞ্জে ২৯ পিচ স্কাইপ ফেনসিডিলসহ মাদক কারবারি আটক
শনিবার (৯ মে) সকালে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক আরিফ মৃত বদিউজ্জামালের ছেলে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানের সময় তার কাছ থেকে ফেনসিডিলের নতুন সংস্করণ হিসেবে পরিচিত ২৯ পিচ ‘স্কাইপ ফেনসিডিল’ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ হাজার টাকা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মোস্তফা জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের এক কর্মকর্তা জানান, এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে।