জাহাঙ্গীর আলম, নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ১ অক্টোবর ২০২৬ সকাল ০৭:৫০:২৬
যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে
নেত্রকোনার পূর্বধলা উপজেলার কোরবানির পশুর হাটের ডাককে কেন্দ্র করে উপজেলা অফিস চত্বরে হামলা ও মোটর সাইকেল ভাংচুরের মামলায় পূর্বধলা উপজেলা জামায়াতে ইসমালীর নায়েবে আমীর জয়নাল আবেদিনসহ ২৫ জন জামিনের জন্য সংশ্লিষ্ট আদালতে হাজির হলে তাদের উচ্চ আদালত থেকে প্রাপ্ত জামিন বাতিল করে জেল হাজতে পাঠানো হয়। গতকাল বুধবার তারা নেত্রকোনার সংশ্লিষ্ট আদালতে জামিনের জন্য হাজির হলে তাদের জামিনাদেশ বাতিল করে জেল হাজতে দেয়া হয়।
মামলার বিবরনে জানা গেছে, গত ২০ মে পূর্বধলা উপজেলার কোরবানির পশুর হাটের ডাকের দিন ছিল।। কিন্তু এই ডাক নিয়ে ঐদিনই উপজেলা অফিস চত্বরে বিএনপি, যুবদল ও জামায়াতের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এই নিয়ে আগিয়া ইউনিয়ন যুবদলের সহ সভাপতি ওমর শরীফ পূর্বধলা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর জয়নাল আবেদিনসহ ৩৩ জনের বিরুদ্ধে পূর্বধলা থানায় গত ২৫ মে মামলা দায়ের করেন। আসামীরা পরে হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে বুধবার পুনরায় জামিনার জন্য আদালতে হাজির হলে বিজ্ঞ বিচারক তাদের জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণ করেন।