পীরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০০:৪৯
পীরগঞ্জে কৈশোরকালীন মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কৈশোরকালীন মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক এক ব্যতিক্রমী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে লোহাগাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে উন্নয়ন সংস্থা গুডনেইবারস বাংলাদেশ পীরগঞ্জ সিডিপি’-র আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার শাহীন আক্তার।
এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ভোমরাদহ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন, পীরগঞ্জ সিডিপি’র ম্যানেজার বিধান মন্ডল, খনগাঁও বিশ্বাসপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোমল কান্তি রায়, গুডনেইবারস প্রোগ্রাম ম্যানেজার শান্ত চিরান, সংস্থার মেডিকেল অফিসার ডা. ফাইজুর রহমান ফাহাদ সহ আরো অনেকে।
বক্তারা কিশোরীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেন এবং আত্মহত্যার মতো নেতিবাচক পথ পরিহার করে জীবনের ইতিবাচক দিকগুলো গ্রহণের পরামর্শ দেন।
আলোচনা সভা শেষে উপস্থিত সকল অতিথিবৃন্দ ও শিক্ষার্থীরাও "কখনও আত্মহত্যা করব না" এমন মর্মে একটি শপথ ব্যানারে স্বাক্ষর করেন।