পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:২৪:২৭
পীরগঞ্জে ৭ কিলোমিটার রাস্তার কাজ উদ্বোধন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পৌর শহরের দীর্ঘ ৭ কিলোমিটার রাস্তা, ড্রেন ও ফুটপাত কাজের উদ্বোধন করলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদি ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় এলজিডি'র সহযোগিতায় ছিট জগথা এলাকায় ১০ কোটি ৬৬ লাখ ৭৭ হাজার টাকা ব্যয়ে এই রাস্তার কাজের উদ্বোধন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার, ব্যবসায়ী ইমদাদুল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল হক, প্রকল্পের কনসালটেন্ট সাব্বির হোসেন, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী শাহজাহান শাহ, উপজেলা যুবদলের সভাপতি নজমুল হুদা মিঠু, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আতিকুজ্জামান আতিকসহ আরও অনেকে।