নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৯:১৩
সীতাকুণ্ডে অবৈধভাবে বালু উত্তোলন: ৩ ঘন্টার যৌথ অভিযান
সীতাকুণ্ড উপজেলার সমুদ্র উপকূলে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে উপজেলার কুমিরা, বাশবাড়িয়া, বাড়বকুণ্ড, গুলিয়াখালীসহ অন্যান্য সমুদ্র তীরবর্তী স্পটে ৩ ঘন্টার যৌথ অভিযান পরিচালনা করা হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং উপজেলা প্রশাসনের এই যৌথ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাদিয়া আফরিন কচি এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সীতাকুণ্ড, চট্টগ্রাম জনাব আব্দুল্লাহ আল মামুন। এ সময় সমুদ্রে অবৈধভাবে বালু উত্তোলন এবং এই উত্তোলিত বালু পরিবহনের দায়ে ১৩ জনকে আটক করা হয়।
বিভিন্ন অপরাধের দায়ে এমবি রাকিব ১ বাল্কহেড -২০০০০টাকা, এমবি নাহিদ লাবিবড্রেজার (মেসার্স মিঞা খান এন্টারপ্রাইজ) -৫০০০০ টাকা, মেসার্স এম আর ট্রেডার্স -৬০০০০টাকা, এমবি আফরামুন্সী বাল্ক হেড -২০০০০টাকা, এমবি ফাইজা এন্ড মাইশা ট্রান্সপোর্ট বাল্কহেড-২০০০০টাকা, ইয়া আল্লাহ ড্রেজার -৫০০০০ টাকা, মেসার্স জুনায়েদ এন্টারপ্রাইজ (ড্রেজার) -৫০০০০টাকা , একরাম জুনায়েদ বাল্কহেড-২০০০০টাকা, এমবি মক্কা মদিনা বাল্কহেড-২০০০০ টাকা, ফারিয়া ঈসা বাল্কহেড-২০০০০ টাকাসহ মোট ৩ লক্ষ ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সাথে এই মর্মে অভিযুক্ত সকলকে সতর্ক করা হয় পরবর্তী অভিযানে অবৈধ বালু উত্তোলনের প্রমান পেলে একাজে ব্যবহৃত সকল সরঞ্জামাদি জব্দ করা সহ অপরাধীকে কারাদণ্ড প্রদান করা হবে এবং ইজারা শর্ত ভঙ্গ হলে (প্রযোজ্য ক্ষেত্রে) ইজারা বাতিল করা হবে।