রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬ রাত ১২:২৫:২৩
দৌলতদিয়া ফেরি থেকে নামতে গিয়ে ফের দুর্ঘটনায় সুবর্ণ পরিবহন
রাজবাড়ীর দৌলতদিয়া ৪ নম্বর ফেরিঘাটে শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে ঢাকাগামী যাত্রীবাহী ‘সুবর্ণ পরিবহন’ একটি দুর্ঘটনার কবলে পড়ে।
জানা যায়, ফেরি থেকে নামার পর মূল সড়কে ওঠার সময় সংযোগ সড়কটি অতিরিক্ত খাড়া থাকায় বাসটি বিপাকে পড়ে। মূলত নদীর পানি কমে যাওয়ায় পন্টুন থেকে সড়কের উচ্চতা অনেক বেড়ে গেছে। ফলে বাসটি খাড়া ঢাল বেয়ে উঠতে গিয়ে মাঝপথে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে আটকে যায়।
পরবর্তীতে একটি রেকার এনে বাসটিকে টেনে মূল সড়কে তোলা হয়। তবে স্বস্তির বিষয় হলো, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনাটি সাময়িকভাবে যাত্রীদের কিছুটা ভোগান্তিতে ফেললেও কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।