খন্দকার মোঃ আলমগীর হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২২ জুলাই ২০২৬ রাত ১০:৩৭:৫৭
নবীনগর পৌর কেন্দ্রীয় কবরস্থানের সংস্কারকৃত রাস্তার উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার খাজানগর পৌর কেন্দ্রীয় কবরস্থানের সংস্কারকৃত রাস্তার উদ্বোধন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।
বুধবার (২২ জুলাই) বিকেলে প্রধান অতিথি হিসেবে তিনি ফিতা কেটে সংস্কারকৃত এ সড়কের উদ্বোধন করেন।
এ সময় অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, মানুষের শেষ ঠিকানা কবরস্থান। তাই কবরস্থানের মতো গুরুত্বপূর্ণ স্থানের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, নবীনগরের প্রতিটি এলাকায় জনগণের প্রয়োজন বিবেচনায় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। নাগরিকদের দুর্ভোগ লাঘব ও টেকসই অবকাঠামো গড়ে তুলতে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও নবীনগর কেন্দ্রীয় কবরস্থানের সভাপতি আমিরুল ইসলাম আমির, জেলা বিএনপির সাবেক সদস্য সাদিকুল হক ছাদির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক (২) দেলোয়ার হোসেন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহামেদ ময়ীন, পৌর বিএনপির সহ-সভাপতি ইলিয়াস হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী মো. নাজমুল হক নিপু, সিনিয়র সহ-সভাপতি হাসিবুল হাদিস শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কবরস্থান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক শুক্কুর খান, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ইফতেখার মামুন, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল উদয়, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি অনন্ত হীরা, সোহাগ, বজলুর রহমান, টুকন মোল্লা, সুমন বাশার, ইব্রাহিম, জাহাঙ্গীর, সিরাজ, রুবেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।