কসবা আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬ দুপুর ১২:২৯:৫৫
কসবায় ৩০ কেজি গাঁজাসহ ৩ মাদককারবারী গ্রেফতার, পলাতক আরও ২
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩০ কেজি গাঁজাসহ ৩ জন মাদককারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। ঘটনার সঙ্গে জড়িত আরও ২ জন পলাতক রয়েছে।
পুলিশ সূত্রে আজ সকালে জানায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে এসআই (নিরস্ত্র) মোঃ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সসহ কসবা থানাধীন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ দক্ষিণপাড়া এলাকায় কসবা-সৈয়দাবাদ সড়কের ওপর থেকে তিনজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ মনির হোসেন ওরফে কালা মনির (৪০), মোঃ ফয়সাল মিয়া (২২), মোঃ শান্ত মিয়া (২৩)।
তাদের দখল থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামত উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মোট আসামি ৫ জন। এর মধ্যে ৩ জন গ্রেফতার হলেও সাইমন (২৬) ও লিপন (২৫) নামে আরও দুইজন পলাতক রয়েছে। তারা কসবা পৌরসভার কালিকাপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
কসবা থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা বলেন এ ঘটনায় কসবা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে।