নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৯ মার্চ ২০২৬ রাত ১০:১০:৪৮
বারাকাহ স্পেশালাইজড হাসপাতাল থেকে হিরো মিয়াকে পুরস্কার প্রদান
কর্মক্ষেত্রে নিষ্ঠা ও দক্ষতার স্বীকৃতি হিসেবে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের কর্মকর্তা মো. হিরো মিয়াকে পুরস্কৃত করেছে বারাকাহ স্পেশালাইজড হাসপাতাল কর্তৃপক্ষ।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর প্রফেসর ডা. এম. ফখরুল ইসলাম তার হাতে সম্মাননা স্বরূপ একটি চেক তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাকাহ স্পেশালাইজড হাসপাতালের প্রজেক্ট ডিরেক্টর প্রফেসর ডা. নওফেল ইসলাম, ফাইন্যান্স ডিরেক্টর আবু বকর ছিদ্দিক, প্রজেক্ট কো-অর্ডিনেটর ও কোম্পানি সচিব মো. আলতাফ হোসেন, মো. শহিদুল ইসলাম সাইদ, মো. নজরুল ইসলাম শাওন এবং ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচ এম দুলালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কর্মক্ষেত্রে নিষ্ঠা, সততা ও দক্ষতার মাধ্যমে মো. হিরো মিয়া হাসপাতালের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তার এই অর্জন অন্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।
হাসপাতাল কর্তৃপক্ষ ভবিষ্যতেও কর্মীদের ভালো কাজের স্বীকৃতি দিয়ে উৎসাহিত করার আশাবাদ ব্যক্ত করেন।