ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

মানসিক চাপ ও উদ্বেগ নিরসনে ‘হিলিং কল’

মানসিক চাপ ও উদ্বেগ নিরসনে ‘হিলিং কল’


মানসিক স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে ‘হিলিং কল’ নামে একটি উদ্যোগ চালু করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এখন থেকে গার্ডিয়ানের কল সেন্টার ১৬৬২২-তে ফোন করে ৮ চাপলে মানসিক সহায়তা হেল্পলাইন ‘কান পেতে রই’ এবং ‘দ্যা পার্পললাইন’-এর পেশাজীবীদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন সেবাগ্রহীতারা। প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৩টা পর্যন্ত এই সেবা পাওয়া যাবে। মানসিক চাপ, উদ্বেগ, দুশ্চিন্তা ও ব্যক্তিগত নানা বিষয়ে তাঁদের কাছ থেকে পরামর্শ ও সহায়তা নেওয়া যাবে।বাংলাদেশে মানসিক স্বাস্থ্য এখনও অনেকের কাছে একটি ট্যাবু ও সংবেদনশীল বিষয়। ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ-এর তথ্য অনুযায়ী, দেশে প্রায় তিন কোটি মানুষ কোনো না কোনো ধরনের মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। সামাজিক নেতিবাচক ধারণা ও অন্যের সমালোচনার শিকার হওয়ার ভয়ে অনেকেই নিজের সমস্যার কথা বলতে বা প্রয়োজনীয় সহায়তা নিতে সংকোচ বোধ করেন।‘হিলিং কল’-এর মাধ্যমে এমন একটি নিরাপদ পরিবেশ তৈরি করা হয়েছে, যেখানে মানসিক চাপ বা ব্যক্তিগত দুশ্চিন্তার সময়ে নির্ভয়ে নিজের মনের কথা জানানো যায়। অনেকেরই হয়তো মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলার মতো কেউ নেই। তাঁদের জন্য ‘হিলিং কল’ হতে পারে প্রয়োজনের সময়ে সহায়তা পাওয়ার একটি নির্ভরযোগ্য ও সহজ মাধ্যম।আর্থিক সুরক্ষার পাশাপাশি মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার বিষয়টিও সমান গুরুত্ব দিয়ে দেখে গার্ডিয়ান। এরই অংশ হিসেবে চালু করা হয়েছে ‘হিলিং কল’। আরও বেশি মানুষের কাছে সহজে মানসিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কল সেন্টার, অ্যাপ ও ওয়েবসাইটের মতো নিজেদের প্ল্যাটফর্মগুলো কাজে লাগাচ্ছে প্রতিষ্ঠানটি।‘কান পেতে রই’ ও ‘দ্যা পার্পললাইন’-এর সঙ্গে শুরু হওয়া এই উদ্যোগের পরিধি ভবিষ্যতে আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে গার্ডিয়ানের। মানসিক স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করা আরও বিভিন্ন প্রতিষ্ঠান ও পেশাজীবীদের এই উদ্যোগের সঙ্গে যুক্ত করার মাধ্যমে একটি সমন্বিত প্ল্যাটফর্ম গড়ে তুলে দেশের আরও বেশি মানুষের কাছে প্রয়োজনীয় মানসিক সহায়তা পৌঁছে দিতে চায় গার্ডিয়ান।

১০ ঘন্টা আগে

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই


ডেঙ্গু জ্বরে ভুগে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে প্রাণ গেল চারজনের। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৬৩১ জন।এ নিয়ে চলতি বছরে মশাবাহিত রোগটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৯৯ জন। ৩০০ ছুঁতে আর একজন বাকি। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ৯৭ হাজার ৮২ জন। শনিবার (১০ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু-সংক্রান্ত ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে।এর আগে গত বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।

১ দিন আগে

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু


সংক্রামক রোগ হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে আরও আটজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৬ শিশু।এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ৫১ শিশুর। আর নিশ্চিত হামে হামে মারা গেছে ১০৪ জন। অর্থাৎ, হাম ও এর উপসর্গ মোট ১ মৃত্যু হয়েছে ১৫৫ জনের।

১ দিন আগে

অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে অর্ধশত মৃত্যু

অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে অর্ধশত মৃত্যু


দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ২৯৫ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৩০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে এই সময়ে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৩৪৩ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।এ ছাড়াও উল্লেখিত সময়ে চট্টগ্রাম বিভাগে ৩১৮ জন, খুলনা বিভাগে ২৭৪ জন, বরিশাল বিভাগে ১৪১ জন, রংপুর বিভাগে ৮০ জন, ময়মনসিংহ বিভাগে ৬৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৫ জন এবং সিলেট বিভাগে ৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে ৯ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৯৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ১৩২ জন মারা গেছেন। এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৬০ জন, বরিশাল বিভাগে ২৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত আগস্ট মাসে দেশজুড়ে ডেঙ্গুতে ৪৩ জনের মৃত্যু হয়েছিল। এরপর সেপ্টেম্বর মাসজুড়ে ডেঙ্গুতে ১৪৮ জনের প্রাণহানি হয়। সবশেষ অক্টোবরের প্রথম ৯ দিনে সারা দেশে ডেঙ্গুতে মোট ৫০ জনের মৃত্যু হয়েছে।

২ দিন আগে

হামের উপসর্গ নিয়ে আরও ৩ মৃত্যু, আক্রান্ত ১৩৪৯

হামের উপসর্গ নিয়ে আরও ৩ মৃত্যু, আক্রান্ত ১৩৪৯

৯ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৪:৫৫

অক্টোবরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের

অক্টোবরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের

৯ অক্টোবর ২০২৬ সকাল ০৭:৪৭:৫৯

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫২:৪৬

চক্ষু স্বাস্থ্যের উন্নয়নে ১৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চক্ষু স্বাস্থ্যের উন্নয়নে ১৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:২০:২৪

হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮

হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮

৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০৪:৫৬

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ

৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫৫:০৯

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৬ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৬ শিশুর মৃত্যু

৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৪৫:৪৮

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

৬ অক্টোবর ২০২৬ রাত ০৭:৪৩:০৯

আজও ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৯৬

আজও ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৯৬

৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৪:০১

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের প্রাণহানি

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের প্রাণহানি

৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৩:২৩

ডেঙ্গু কেড়ে নিল আরও ৬ প্রাণ

ডেঙ্গু কেড়ে নিল আরও ৬ প্রাণ

৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫১:২৩

1–15 / মোট 340টি সংবাদ | পৃষ্ঠা 1 / 23
শিরোনাম
সৌদিতে হুথিদের হামলায় বগুড়ার শাহেদের মৃত্যু, স্বামীকে ফেরত চান স্ত্রী মেহেরপুরে কিশোর গ্যাং অনলাই জুয়ার ছাড়া নয়: পুলিশ সুপার পীরগঞ্জে ১২০টি পূজা মণ্ডপে সরকারি অনুদানের ডিও বিতরণ মহাদেবপুরে বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে খামারে মুরগির মৃত্যু ব্যাংককজুড়ে অভূতপূর্ব নিরাপত্তাবলয়: পুলিশের সর্বোচ্চ সতর্কতা, কে-নাইন স্কোয়াড ও বিশেষ ট্রাফিক নির্দেশনা জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন নিয়ে পরিপত্র জারি জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী ১০ বছর পর সর্বসাধারণের জন্য খুলছে ওসমানী উদ্যান ডেঙ্গুর ছোবলে মৃত্যু ৩০০ ছাড়াল কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ সৌদিতে হুথিদের হামলায় বগুড়ার শাহেদের মৃত্যু, স্বামীকে ফেরত চান স্ত্রী মেহেরপুরে কিশোর গ্যাং অনলাই জুয়ার ছাড়া নয়: পুলিশ সুপার পীরগঞ্জে ১২০টি পূজা মণ্ডপে সরকারি অনুদানের ডিও বিতরণ মহাদেবপুরে বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে খামারে মুরগির মৃত্যু ব্যাংককজুড়ে অভূতপূর্ব নিরাপত্তাবলয়: পুলিশের সর্বোচ্চ সতর্কতা, কে-নাইন স্কোয়াড ও বিশেষ ট্রাফিক নির্দেশনা জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন নিয়ে পরিপত্র জারি জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী ১০ বছর পর সর্বসাধারণের জন্য খুলছে ওসমানী উদ্যান ডেঙ্গুর ছোবলে মৃত্যু ৩০০ ছাড়াল কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ