নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৩০:৪৬
হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে আরও ৯ জন শিশুর মৃত্যু হয়েছে।
এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৩৪১ জন।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে চলতি বছরের হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৯৬ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০১ জন এবং হামের উপসর্গে ৯৯৫ জন।
এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) হাম উপসর্গে মারা যায় তিনজন শিশু। এদিন আক্রান্ত হয় ১ হাজার ৬৪ জন। যার মধ্যে নিশ্চিত হাম রোগী ৮৪ জন এবং হামের উপসর্গ ছিল ৯৮০ জনের শরীরে।