নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬ সকাল ১০:১৯:৫৮
যুদ্ধ থেকে তুরস্ককে দূরে রাখার চেষ্টা হচ্ছে, জানালেন এরদোগান
তুরস্ককে কোনো আঞ্চলিক যুদ্ধে টেনে নেওয়া যাবে না। ইসরায়েল–যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে তার মধ্যে থেকেও আঙ্কারা নিজেকে দূরে রাখার চেষ্টা করছে।
দেশটির প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ান এ সব
কথা বলেছেন। তিনি রমজান উপলক্ষে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন।
এ সময় এরদোয়ান বলেন, তুরস্কের দিকে আসা ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৃতীয়বারের মতো প্রতিহত করেছে তুর্কি কর্তৃপক্ষ। তিনি জোর দিয়ে বলেন, দেশের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে তুরস্ক সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
এরদোয়ান বলেন, “এই পুরো প্রক্রিয়ায় আমরা আমাদের আকাশসীমার বিরুদ্ধে যেকোনো হুমকির বিষয়ে প্রতিরোধমূলক সব ধরনের পদক্ষেপ নিচ্ছি-যেমনটি আমরা গত রাতেও করেছি।” তিনি আরও বলেন, সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে তুরস্ককে এই বিস্তৃত আঞ্চলিক সংঘাতের বাইরে রাখা।
তিনি বলেন, “আমাদের প্রধান অগ্রাধিকার হলো আমাদের দেশকে এই আগুনের গর্ত থেকে দূরে রাখা।”
বিশ্লেষকদের মতে, ইসরাইল–যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিতিশীলতা তৈরি করেছে। এমন পরিস্থিতিতে তুরস্কের অবস্থান আঞ্চলিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।