নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ মে ২০২৬ সকাল ১১:৪৭:৪৫
বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২৯ মে শুক্রবার স্থানীয় সময় ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ৩৫ সেন্ট বা ০ দশমিক ৩৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৩৬ ডলারে নেমে আসে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৬৩ সেন্ট বা ০ দশমিক ৭১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ২৭ ডলারে বিক্রি হচ্ছে।
এ ছাড়া আগস্ট মাসের ব্রেন্ট অপরিশোধিত তেলের দামও ৪৬ সেন্ট বা ০ দশমিক ৫০ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ২৪ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে বৃহস্পতিবার ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর আব্বাসের একটি সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর বিশ্ববাজারে তেলের দামে বড় উল্লম্ফন দেখা যায়। সেদিন ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৭৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৮৩ ডলারে ওঠে। একই সময়ে মার্কিন অপরিশোধিত তেলের দাম প্রায় ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ২২ ডলারে পৌঁছায়।