নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৫৮:৫১
যুক্তরাষ্ট্রে রানওয়েতে দুই বিমানের মধ্যে সংঘর্ষ
যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে এক বিমানের সঙ্গে আরেক বিমানের সংঘর্ষ হয়েছে। এতে দুজন আহত হয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। দুটি বিমানের একটি কোপা এয়ারলাইন্সের, আরেকটি ইউপিএস এয়ারলাইন্সের।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল প্রশাসন এ নিয়ে বলেছে, কোপা এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ বিমানটির ডানার উপরের অংশের সঙ্গে ইউপিএস বোয়িং ৭৬৭ এর নাকে ধাক্কা লাগে। দুটি বিমানই পার্কিং করার জন্য রানওয়েতে ছিল।
এ ঘটনায় দুজন আহত হয়েছেন বলে জানিয়েছেন বিমানবন্দরটির যোগাযোগ পরিচালক ক্রেগ চিন।
কোপা এয়ারলাইন্সের এক যাত্রী দুর্ঘটনা নিয়ে সংবাদমাধ্যম সিএনএনকে বলেছেন, অবতরণের পর সাধারণ গতিতে আমাদের বিমান পার্কিং করছিল। ওই সময় আমি একটি বিকট শব্দ আমার কাছে আসার বিষয়টি টের পাই। এরপর মানুষ আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন। এর পরই অন্য বিমানটি আমাদের বিমানকে ধাক্কা দেয়।
ভেতর আমরা যারা ছিলাম তারা হঠাৎ করে বিমানের তীব্র ঝাঁকুনি অনুভব করি। প্রথমে কিছু যাত্রী ভয় পাওয়া শুরু করেন। তবে কোপা এয়ারলাইন্সের ক্রুরা দ্রুত সময়ের মধ্যে সবাইকে শান্ত করে আসনে বসান।
মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা জানিয়েছেন, ইউপিএস এয়ারলাইন্সের বিমানটিকে কোপা এয়ারলাইন্সের বিমানটিকে সাইড দিতে বলা হয়েছিল। তবে কেন ওই বিমানের পাইলট অন্য বিমানের সঙ্গে ধাক্কা দিলেন সেটি তদন্ত করা হচ্ছে।