নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ সকাল ১১:৫৫:৩৭
দিল্লি বিমানবন্দর থেকে ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দীপকে আটক
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি)- প্রতিষ্ঠাতা তথা আহ্বায়ক অভিজিৎ দীপকেকে বহনকারী বিমান দিল্লি বিমানবন্দরে অবতরণের পরপরই তাতে অভিযান চালায় পুলিশ। বিমানে থাকা অবস্থায়ই তাকে আটক করে তারা।
একই সময়ে আটক করা হয় তার সঙ্গী সৌরভ দাস, আশুতোষ রাকাঁ’কেও।
এ সময় বিন্দুমাত্র ভীত দেখা যায়নি অভিজিৎকে। তিনি উল্টো পুলিশকে বলেন, আমি মোটেও ভয় পাই না। চাইলে আমাকে গ্রেপ্তার করুন।
ওদিকে সিজেপি এক বিবৃতিতে বলেছে, শনিবারের শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভের স্থানে পৌঁছনোর আগেই আমাদের নেতৃত্বকে আটক করেছে দিল্লি পুলিশ। এটা পূর্ব পরিকল্পিত। স্বাধীনভাবে চলাফেরা অধিকার এভাবে নগ্নভাবে লঙ্ঘনের তীব্র নিন্দা জানায় সিজেপি।
একই সঙ্গে আটক ব্যক্তিদের অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। ওদিকে সুপ্রিম কোর্ট থেকে আইনজীবীদের একটি মিছিল থেকেও বেশ কয়েকজনকে আটক করা হয়।