নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৬ নভেম্বর ২০২৬ সকাল ১০:৩৭:৪৯
নেতানিয়াহুর বিরুদ্ধে অভ্যুত্থান চেষ্টার অভিযোগ
নির্বাচনে হারার পরও ক্ষমতা ছাড়তে নারাজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পাশাপাশি ভোটের ফল পাল্টে দিতে দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতকে ব্যবহার করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে নেতানিয়াহুর বিরুদ্ধে অভ্যুত্থানচেষ্টার অভিযোগ তুলেছেন বিরোধী রাজনীতিক ও বিশ্লেষকেরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি ভোটারদের ভোট নিয়ে তদন্ত শুরু করেছে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত। সংস্থাটির প্রধান ডেভিড জিনির নেতৃত্বে এসব তদন্ত পরিচালিত হচ্ছে। নির্বাচনে জালিয়াতি, ঘুস এবং বিদেশি হস্তক্ষেপের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তবে এসব অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি।
সমালোচকরা জানান, নির্বাচনে ফিলিস্তিনিপন্থী রাজনৈতিক দল রা'আম ও জয়েন্ট লিস্টের সাফল্যকে প্রশ্নবিদ্ধ করতেই এই তদন্ত শুরু হয়েছে। দল দুটি ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে সম্মিলিতভাবে রেকর্ড ১৯টি আসন পেয়েছে।
পাশাপাশি নেতানিয়াহুর ক্ষমতায় টিকে থাকার প্রচেষ্টার অংশ হিসেবেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী নেতা ইয়ার লাপিদও একই ধরনের অভিযোগ করেছেন। মঙ্গলবার তিনি বলেন, নিরাপত্তা প্রতিষ্ঠানের ভেতরে থাকা সরকারের অনুগত ব্যক্তিদের সহযোগিতায় নেতানিয়াহু গণতন্ত্রকে ধ্বংস এবং নির্বাচনের ফল চুরি করার চেষ্টা করছেন।
ইত্তেফাক/এনটিএম
এ সম্পর্কিত আরও পড়ুন
ইরানের বর্তমানে প্রায় এক ডজন সক্রিয় কৃত্রিম উপগ্রহ রয়েছে। ফাইল ছবি: আনাদোলু এজেন্সি
ইরানের মহাকাশ শক্তি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল মার্কিন গোয়েন্দা সংস্থা
ইরানকে সম্পূর্ণ ধ্বংস করতে চাই না, তবে করতে হতেও পারে: ট্রাম্প
ইরানকে সম্পূর্ণ ধ্বংস করতে চাই না, তবে করতে হতেও পারে: ট্রাম্প
ট্রাম্পের সঙ্গে হেগসেথ ও রুবিও। ফাইল ছবি
হেগসেথ-রুবিওর পদত্যাগের গুঞ্জন: যা জানালো হোয়াইট হাউজ
ইরানের বাসিজ কমান্ডার হোসেইন তাইয়েব। ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্য বদলাতে গিয়ে উল্টো সংকটে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: ইরান
এ সম্পর্কিত আরও পড়ুন